মেয়েটা আমার বান্ধবী: ছাত্রলীগ সভাপতি

১৬ মে ২০১৯, ১২:১৯ AM
ভাইরাল হওয়া সেই ছবিটি

ভাইরাল হওয়া সেই ছবিটি © ফেসবুক থেকে

সদ্য ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর চলছে নানা তর্ক-বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে বিতর্কিতদের নানান অজানা কাহিনী। এর থেকে বাদ যায়নি সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিজেও। কয়েকদিন যাবৎ শোভনের সঙ্গে একটি মেয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাত্রলীগের অনেকেই ওই মেয়েকে শোভনের বউ হিসেবে দাবি করছেন। তাদের যুক্তি, বিবাহিত শোভন কিভাবে ছাত্রলীগের শীর্ষ পদে থাকে?

তবে বিষয়টি নিয়ে প্রথম বারের মতো মুখ খুললেন শোভন। বুধবার রাত ১২টার দিকে ধানমন্ডির বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, আমার কি কোন বান্ধবী থাকতে পারে না? ওই মেয়েটা আমার বান্ধবী। তবে এর বেশি কিছু আমি বলবো না।

বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সভাপতি হওয়ার আগেও এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। তবে একদিন এই প্রশ্নের জবাাব দিব। আজ এতটুক বলবো, উনি আমার বান্ধবী।

এসময় শোভন বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে সদ্য ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের বাদ দেয়া হবে। সেক্ষেত্রে পদবঞ্চিতদের কমিটিতে পদায়ন করা হবে। তবে পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকবে। এসময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬