২৪ ঘন্টার মধ্যে বিতর্কিতদের বাদ দেয়া হবে: ছাত্রলীগ সভাপতি

১৬ মে ২০১৯, ১২:০৮ AM

© লোগো

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, যাচাই-বাছাই করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সদ্য ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের বাদ দেয়া হবে। সেক্ষেত্রে পদবঞ্চিতদের কমিটিতে পদায়ন করা হবে। তবে পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকবে।

বুধবার রাত ১২টার দিকে ধানমন্ডির বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

শোভন বলেন, আগামী ২৪ ঘণ্টার ভেতরে তা যাচাই-বাছাই করে এই পদগুলো শূন্য ঘোষণা করা হবে। তাছাড়া যাদের নিয়ে বিতর্ক হচ্ছে শুধু তারা নয় যারা ছাত্রলীগের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, ২৪ ঘণ্টার মধ্যে তারা যদি নিজেদের নির্দোষ দাবি করতে না পারে তাহলে পদগুলো খালি ঘোষণা করা হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে কাজ করছি।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬