পাত্র দেখা নিয়ে ভুয়া ফটোকার্ড, শাহবাগ থানায় ছাত্রদল সভাপতির জিডি

০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫০ PM
ভুয়া ফটোকার্ড

ভুয়া ফটোকার্ড © সংগৃহীত

পাত্র দেখা সংক্রান্ত ভুয়া ফটোকার্ড ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে সাধারণ ডায়রি (জিডি) করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার ঢাকার শাহবাগ থানায় তিনি এ জিডি দায়ের করেন। জিডিতে তিনটি ফেসবুক আইডির লিংকও সংযুক্ত করেছেন তিনি।

থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘যেহেতু আমরা প্রতিবাদ জানাচ্ছি, তাই স্পষ্ট করতে চাই যে আমরা কোনো ধরনের শক্তি প্রয়োগ করছি না। আমরা চাই না এই দেশে কোনো জবরদস্তি বা সহিংসতা ঘটুক। আমরা আইন শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে কেবল দৃষ্টি আকর্ষণ করছি যে এ ধরনের অনিয়ম ও নোংরামি নিয়মিতভাবে ঘটে যাচ্ছে।’

 তিনি আরও বলেন, গত দুদিন ধরেই তার নামে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছিল। এজন্য আমি আজ আইনের কাছে আশ্রয় নিয়েছি। আশা করছি ন্যায়বিচার পাব। পাশাপাশি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

প্রসঙ্গত, সম্প্রতি সময়ে ছাত্রদল সভাপতির ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে ছাত্রদল সদস্যদের বিয়ে সংক্রান্ত বিষয়ে একটি বক্তব্য যুক্ত করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9