অছাত্র ও ছাত্রলীগ দিয়ে কমিটি গঠনের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের

২৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ PM
বাগেরহাটের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ

বাগেরহাটের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ © টিডিসি ফটো

অছাত্র ও ছাত্রলীগের দোসরদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছে বাগেরহাটের শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। গত ১৮ অক্টোবর কলেজ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

মানববন্ধনে অভিযোগ করা হয়, নবগঠিত কমিটিতে ছাত্রলীগের সাবেক কর্মী ফজলে রাব্বি মোড়লকে সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্রলীগের কর্মীরা স্থান পেয়েছেন বলে দাবি করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা, সাবেক সদস্য সচিব মামুন মোল্লাসহ অন্য নেতাকর্মীরা।

সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বলেন, ‘বিগত দিনে যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, তাদের কারণে আমরা ঠিকমতো লেখাপড়া করতে পারিনি। আমাদের জীবনের দুইটি বছর নষ্ট হয়েছে। আজ তারা কীভাবে ছাত্রদলের কমিটিতে আসে? কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি আহবান জানাই, এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।’

আরও পড়ুন: পিএস হিসেবে পেশাজীবী লীগ সভাপতি রুহুলের বিকল্প নেই ঢাবি ট্রেজারারের কাছে

সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা বলেন, ‘আমি ছাত্রদল করার কারণে হামলার শিকার হয়েছি, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। যারা সে হামলায় জড়িত ছিল, তারা আজ কমিটির সভাপতি-সম্পাদক! এমন ব্যক্তিরা ছাত্রদলের পদে থাকতে পারে না। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

সাবেক সদস্য সচিব মামুন মোল্লা বলেন, ‘আওয়ামী আমলে যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের দিয়ে এখন ছাত্রদলের কমিটি করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস চাই।’

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬