মেহেদি উৎসবের মধ্য দিয়ে ইবি ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ 

২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ PM
বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সংস্থার দুই দিনব্যাপী মেহেদী উৎসব

বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সংস্থার দুই দিনব্যাপী মেহেদী উৎসব © টিডিসি

আত্মপ্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রী সংস্থা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী মেহেদী উৎসবের মধ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করেন। এতে সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের (২০১৮-১৯) শিক্ষার্থী ইয়াসমিন আক্তার।

দুই দিনব্যাপী মেহেদি উৎসবে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এই উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা নতুন সদস্য আহ্বান করছেন এবং নারী শিক্ষার্থীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন আক্তার বলেন, ‘ছাত্রী সংস্থার এমন আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে। বান্ধবীদের নিয়ে মেহেদি দিতে চলে এসেছি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই, তারা এমন আয়োজন আরও বেশি বেশি করুক।’

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। এটি সুস্থ সংস্কৃতিচর্চার অংশ হিসেবে শুধু ছাত্রীদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আমাদের শাখা নিয়মিতভাবেই নানাবিধ ইতিবাচক কর্মসূচির আয়োজন করে থাকে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে এমন আয়োজন বৃহত্তর পরিসরে করা সম্ভব হয়নি। তবে ফ্যাসিস্ট-পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের সম্পৃক্ত করে কার্যক্রমগুলো পুনরায় শুরু করেছি এবং ইনশাআল্লাহ সামনে তা আরও বিস্তৃত হবে। আমরা এই উৎসবের মাধ্যমে সব ছাত্রীবোনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই।’

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950