চবিতে শহীদ মীর মুগ্ধর নামে ওয়াটার কর্নার স্থাপন করল শিবির

২১ অক্টোবর ২০২৫, ০৭:১২ PM
শহীদ মীর মুগ্ধের নামে ওয়াটার কর্নারে পানি পান করছেন দুজন শিক্ষার্থী

শহীদ মীর মুগ্ধের নামে ওয়াটার কর্নারে পানি পান করছেন দুজন শিক্ষার্থী © টিডিসি

জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টার স্থাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে স্থাপিত এ ওয়াটার কর্নার উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী। 

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, চাসুর জিএস সাঈদ বিন হাবিবসহ অন্য নেতারা।

সংগঠনটি জানায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও শহীদ মিনারে দুটি সুপেয় পানির ফিল্টার বসানো হয়েছে। এগুলো আগে চাকসু নির্বাচনের সময় বসানোর কথা থাকলেও আচরণবিধির কারণে স্থাপন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি জায়গায় এ ফিল্টার বসানোর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবেন। 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ। কাটাপাহাড় দিয়ে এদিকে এলে আমরা অনেক তৃষ্ণার্ত হয়ে পড়ি। এখন এর মাধ্যমে পানির তৃষ্ণা মেটাতে পারব। টেস্ট করে দেখলাম, পানির মান খুবই ভালো।’ 

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি স্থান শহীদ মিনার ও জিরো পয়েন্টে দুটি পানির ফিল্টার স্থাপন করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপেয় পানির অভাব পূরণ হবে বলে মনে করছি। এসব কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু আমরা বারবার দাবি জানালে তারা গড়িমসি, অনীহা ও দীর্ঘসূত্রতার কারণে করতে পারেনি।’

তিনি বলেন, ‘চাকসু নির্বাচনের আগে ফিল্টার স্থাপনের কথা ছিল। কিন্তু আচরণবিধির কারণে তখন সম্ভব হয়নি। শিক্ষার্থীদের কল্যাণে আমরা শিক্ষার্থীবান্ধব কাজগুলো করে যাব, কোনো এজেন্ডা নিয়ে নয়। তবে চাকসু বাস্তবায়ন হওয়াতে এখন এসব কাজ নির্বাচিত প্রতিনিধিরা করবে বলে আশা করছি।’

সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬