‘স্যার আপনারা এখানে আসবেন নাকি তালা ভেঙে ভেতরে ঢুকবো?’—কলে ছাত্রদল নেতার হুমকি

১৬ অক্টোবর ২০২৫, ০২:০৫ AM
কল করে নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা ছাত্রদল নেতার হুমকি

কল করে নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা ছাত্রদল নেতার হুমকি © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ শেষ হলেও ফলাফল প্রকাশের আগে বেশ কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত একটার পর দুই হলের ম্যানুয়ালি ফল গণনার দাবিতে আইটি ভবনের সামনে অবস্থান করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ সময় চবি শাখা ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে কল দেন। কলটি লাউড স্পিকারে দিয়ে বারবার ওই কেন্দ্রের সামনে আসতে বলেন।

এক পর্যায়ে জালাল বলেন, স্যার আপনারা এখানে আসবেন নাকি তালা ভেঙে ভেতরে ঢুকবো? তবে ওপাশ থেকে কোনো উত্তর না আসায় তিনি বলেন, ‘আপনারা চুপ করে থেকে কি অনিয়মে সমর্থন দিচ্ছেন?’ এর কিছুক্ষণ পরেই কলটি কেটে যায়।

এর আগে দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদলের সমর্থনে বিএনপি ও ছাত্রশিবিরের সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা আশেপাশে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে নিলেও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। রাত একটা পর্যন্ত তাদের অবস্থান করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হওয়ার পর সবার ট্রেনিং আছে, ওরিয়েন্টেশন ছাড়াই…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
  • ০২ নভেম্বর ২০২৬