শিবিরের প্রোগ্রামের ছবি ছাত্রদলের অফিশিয়াল পেজে

০৭ অক্টোবর ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:২৪ PM
ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও ছাত্রদলের অফিশিয়াল পেজের পোস্ট

ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও ছাত্রদলের অফিশিয়াল পেজের পোস্ট © টিডিসি সম্পাদিত

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির। এতে অতিথি ছিলেন জেলা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী। বেলা আড়াইটায় শাখা সংগঠনটির ফেসবুক পেজে অনুষ্ঠানের ছবি প্রচারের আধা ঘণ্টার মাথায় সেটি হয়ে গেছে ছাত্রদলের আয়োজন। কেন্দ্রীয় ছাত্রদলের অফিশিয়াল পেজ থেকে নিজেদের অনুষ্ঠান বলে শিবিরের সভার ছবি প্রচার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আলোচনা সভার শেষাংশে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী যুক্ত হন। তারা দোয়া পরিচালনা পর্যন্ত এতে অংশ নেন।

পরে বেলা ৩টা ৭ মিনিটে অফিশিয়াল পেজে অনুষ্ঠানের তিনটি ছবি পোস্ট করে ছাত্রদল। এতে অনুষ্ঠানটিকে নিজেদের বলে দাবি করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতনে শহীদ বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।’

অপরদিকে ছাত্রশিবির কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট শাখার ফেসবুক পেজে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা হয়, ‘শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।’

12
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ছাত্রশিবির নেতা মোহাম্মদ আইয়ুব আনসারী

এ বিষয়ে জানতে চাইলে কক্সাবজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কেন্দ্রঘোষিত ‘নিপীড়ন-বিরোধী দিবস’ উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা তাদের মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে জেলা অফিস সম্পাদক ও কক্সবাজার কলেজ সভাপতি হিসেবে আমি প্রধান অতিথি ছিলাম। আমি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় শেষ দিকে ছাত্রদলের পরিচয়ে কয়েকজন এসে আমাদের সঙ্গে যুক্ত হয়।

তিনি বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কোনো কমিটি নেই। কিন্তু তারা ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে আমাদের সঙ্গে মোনাজাতে শরিক হতে চায়। তারা বলতে চায় যে তাদের দোয়া-মোনাজাত কর্মসূচি আছে। বলে যে আবরার ফাহাদ তো একার কারো নয়, আমাদের সবার, আসেন একসাথে দোয়া-মোনাজাত করি। কিন্তু আমার আরেকটি জরুরি প্রোগ্রাম থাকায় তখন সেখান থেকে বের হয়ে আসি। পরে মসজিদের পেশ ইমাম মোনাজাত পরিচালনা করেন। এ সময় ছাত্রদলের কর্মীরা উপস্থিত ছিলেন। ওই ছবিটি ছাত্রদলের পেজে প্রচার করা হয়েছে।

আইয়ুব আনসারী বলেন, যোহর নামাজের পর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে আমরা প্রোগ্রাম শুরু করি। ছাত্রদলের তারা আসে ১টা ৫০-৫৫ মিনিটের দিকে। ওই সময়ে শিবির কর্মীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও ছিল, সাথে ছাত্রদল যোগ দেয়। কিন্তু অনুষ্ঠান পুরোটা পলিটেকনিক শিবিরের অনুষ্ঠান। ছাত্রদলের কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে তাদের প্রোগ্রাম হিসেবে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9