সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ AM
জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল © টিডিসি সম্পাদিত

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় জয়পুরহাটের সাত নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহবায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারতের পরিকল্পনা কী?

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনও সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দিয়েছেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬