কারিগরি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ PM
তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের © সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে চার দফা দাবিতে সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় একই দাবিতে রাজশাহী, দিনাজপুর, গাজীপুর ও বরিশালসহ সারাদেশের বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ অবরোধ শেষে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা।

ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, বৃহস্পতিবার দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি পালন করবেন তারা।

এ কর্মসূচি ব্যাখ্যা দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বলেন, ‘আমরা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি কাকতাড়ুয়ায় সেঁটে দিয়ে তা পুড়িয়ে দেব।’

শিক্ষার্থীদের দাবিগুলো হল- প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের ‘প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি’ প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা; কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

এর আগে গত এপ্রিল মাসে ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার ছাত্ররা। সে সময় সরকারের আশ্বাসে পরিসিন্থতি শান্ত হলেও এখন তারা আবার রাস্তায় নেমেছেন।

জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিল রাকসু
  • ১৪ জুলাই ২০২৬
এসইএল-এর ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ…
  • ১৪ জুলাই ২০২৬
ময়লার টেন্ডার নিয়ে বিবাদ, ঠিকাদার বললেন— ‘আমি আওয়ামী লীগ …
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ—আঙুল বিচ্ছিন্ন, সারা শ…
  • ১৪ জুলাই ২০২৬
অর্থবহ পর্যটনের মাধ্যমে টেকসই উন্নয়নের পথরেখা নিয়ে ড্যাফোডি…
  • ১৪ জুলাই ২০২৬
ফিরে দেখা ১৪ জুলাই: হাসিনার ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্যে নতু…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence