ফরম পূরণের বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে প্রতিটি খাতে বাড়তি টাকা যোগ করেছে। এর ফলে ফরম পূরণের খরচ কয়েকগুণ বেড়ে গেছে। অনেক শিক্ষার্থী টিউশনি করে পড়াশোনার খরচ চালান, কিন্তু এখন অতিরিক্ত ফি মেটানো তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। মানববন্ধনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আক্তার বলেন, ‘আমরা ইতিমধ্যেই অধ্যক্ষ স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেমেছি।‘

শিক্ষার্থীদের উল্লেখিত ৩ দফা দাবিগুলো হলো, ফরম ফিলাপের চার্জ যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা, সেশন চার্জ কমিয়ে শিক্ষার্থীবান্ধব হার নির্ধারণ এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী রুহুল আমিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। কিন্তু যদি দ্রুত সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।‘

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।‘

 

 

 

 

 

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9