চাকসুর গঠনতন্ত্র সংস্কার: বিপ্লবী ছাত্র মৈত্রীর ৫ দাবি

২১ আগস্ট ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে প্রার্থিতার ক্ষেত্রে পিএইচডি, এমফিল প্রোগ্রামে অধ্যয়নরতদের বাদ দেওয়া সহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি জশদ জাকির, সাংগঠনিক সম্পাদক রাম্নাসাইন মারমা, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আহমেদ মুগ্ধসহ নেতাকর্মীরা।

তাদের পাঁচ দফা দাবি হলো- ভোটকেন্দ্র হবে অ্যাকাডেমিক ভবন; চাকসুর সদস্যপদ ও ভোটাধিকারের ক্ষেত্রে এম.ফিল ও পিএইচডি কোর্সে অধ্যয়নরতদের অগ্রহণযোগ্য হিসাবে বিবেচন করতে হবে; দপ্তর সম্পাদক পদটি শুধু পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা নারীর প্রতি প্রশাসনের চরম অবমাননাকর অবস্থান গ্রহণ। এই পদটিও বাকি সব পদের মতই পুরুষ ও নারী উভয়ের জন্যই উন্মুক্ত থাকতে হবে; সাইবার বুলিং সেল গঠন এবং অনলাইনে অপপ্রচার বা সাইবার বুলিং এর সাথে জড়িত পেইজ ও ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভোটাধিকার বাতিল করা এবং ছবি সহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা।

ট্যাগ: চাকসু
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬