খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে ছাত্রদল নেতা তারিকের খাবার বিতরণ

১৫ আগস্ট ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM
পথশিশুদের মাঝে খাবার বিতরণ করছেন ছাত্রদল মো. তরিকুল ইসলাম তারিক

পথশিশুদের মাঝে খাবার বিতরণ করছেন ছাত্রদল মো. তরিকুল ইসলাম তারিক © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রায় ৫০ জন পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন, সদস্য সাব্বির হোসেন, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সদস্য তাহমিদ হুমায়ুন তানিম, রেজওয়ান মাহমুদ ফারুকি, সিয়াম রহমান, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের সদস্য মাহফুজ ইকবাল, বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য আয়াজুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সদস্য সাখাওয়াত আনসারী সৈকতসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ বিষয়ে তারিক বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে ‘সমন্বয়ের রাজনীতির’ নতুন ধারা চালু করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নেন এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়। খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ খেতাবে ভূষিত হয়। তিনি একাধারে স্বৈরশাসকের আতংক, বিএনপির জন্য একটি প্রতিষ্ঠান এবং দানব হাসিনার বিরুদ্ধে আমরণ লড়াকু গণতন্ত্রী যোদ্ধা। আজ এই মহীয়সী নারীর শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।’

 

 

মিশরের বিপক্ষে তিন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ
  • ০৮ জুলাই ২০২৬
চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ
  • ০৮ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি
  • ০৮ জুলাই ২০২৬
ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের দুই পেনাল্টি দাবি কেন নাকচ করলেন রেফারি ও ভিএআর? যা …
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence