ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল, দেয়নি কোনো স্লোগান

০৯ আগস্ট ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
ছাত্রদলের মিছিল

ছাত্রদলের মিছিল © ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করেছে শাখা ছাত্রদল। আজ শনিবার (৯ আগস্ট) ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিলটি শুরু হয়ে হলপাড়া হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসিতে) পায়রা চত্বরে অবস্থান নেয়। 

মিছিলে কোনো ধরনের স্লোগান দিতে শোনা যায়নি, হাততালি দিতে দিতে মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের উপস্থিতি দেখা যায়।

এর আগে ঢাবির সব হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় এলাকা এবং শিক্ষার্থীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন। আন্দোলনকারীরা ‘হল কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘গুপ্ত কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬