ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহবান ছাত্রশিবিরের

০৯ আগস্ট ২০২৫, ০৯:০৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
ছাত্রশিবির

ছাত্রশিবির © টিডিসি সম্পাদিত

দেশের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সংহতি প্রকাশ ও অনতিবিলম্বে তাদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এমন আহ্বান জানান। 

বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে (ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, সিলেট) ক্লাস-পরীক্ষা বর্জন এবং একাডেমিক শাটডাউনের মাধ্যমে শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা প্রকৌশল শিক্ষার দীর্ঘদিনের বঞ্চনা ও অব্যবস্থার বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত প্রতিবাদ। আমরা এই ন্যায্য আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, অবকাঠামোগত দুর্বলতা, পর্যাপ্ত গবেষণা ও ল্যাব সুবিধার অভাব, Outcome Based Education (OBE) বাস্তবায়নে ব্যর্থতা ও দীর্ঘ সেশনজটসহ নানা সমস্যায় শিক্ষার্থীরা জর্জরিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতায় দ্বৈত কাঠামোতে পরিচালনার কারণে একদিকে প্রশাসনিক জটিলতা, অন্যদিকে একাডেমিক অস্বচ্ছতা প্রকৌশল শিক্ষার গুণগত মানকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (IEB) স্বীকৃতি লাভের জন্য যে মৌলিক শর্তাবলি রয়েছে, বিশেষত OBE-এর সফল বাস্তবায়ন তা বর্তমান কাঠামোর আওতায় সম্ভব নয়। ফলে শিক্ষার্থীরা পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

নেতৃবৃন্দ আরও যোগ করেন, সরকার ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ যদি এই সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তবে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও তীব্রতর হবে। আমরা চলমান আন্দোলনে পুলিশের অপ্রয়োজনীয় বলপ্রয়োগ, শিক্ষার্থীদের উপর হামলা ও হয়রানির ঘটনার তীব্র নিন্দা জানাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে দমন নয়, বরং সংলাপের মাধ্যমে যথাযথ সমাধান করা দরকার। চলমান সংকট নিরসনে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে সরকার ব্যর্থ হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের সূচনা হতে পারে, যার দায়ভার সম্পূর্ণভাবে সরকারকেই নিতে হবে। 

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9