মাঠে নামছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১২ জুলাই ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:০৯ PM
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশের লোগো

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশের লোগো © সংগৃহীত

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকা ছাড়াও সিলেট ও চট্টগ্রামের শিক্ষার্থীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। 

আজ শনিবার (১২ জুলাই) সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশের (পুসাব) ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ঢাকার রামপুরা ব্রিজ, বসুন্ধরা গেট, উত্তরা বিএনএস, আশুলিয়ার খাগান এলাকা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও আইইউবির সামনের এলাকা, ড্যাফোডিল, মিরপুর-১০, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট এবং উত্তরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন স্থানে এই কর্মসূচি নির্ধারিত সময়ে শুরু হবে। রাজধানীর বাইরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় এবং চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে বিকেল ৩টায় শিক্ষার্থীরা কর্মসূচির অংশ হিসেবে সমবেত হবেন।

আয়োজকরা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গন ও তার আশপাশে সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানাতে এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পরিবারের অমতে ১০ দিন আগে মেয়ের বিয়ে, মা-মেয়ের রহস্যজনক মৃত্…
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence