এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা ছাত্রশিবিরের

১০ জুলাই ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা © সংগৃহীত

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও ফুল তুলে দেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‌‌‘নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে ছাত্রশিবির সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পুস্তকগত বিদ্যায় নয়, নৈতিক ও মানবিক গুণেও বিকশিত হোক।’ বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন এবং তাদের মেধাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

এদিকে জয়পুরহাটেও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবিরের জেলা শাখা। জেলা সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি, শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, সাবেক জেলা সভাপতি অ্যাড. আসলাম হোসেন, শিবিরের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক তারেক হোসেন এবং ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬