ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় ৪ জনকে বহিষ্কার

০৮ জুলাই ২০২৫, ১২:০৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৫ PM
ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজ

ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজ © সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনায় সংগঠন থেকে চার নেতাকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় সংসদ। সোমবার (৭ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, দলীয়ভাবে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই বিকেলে ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ দেবীগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে বোদা উপজেলার সাকোয়া বাজারে যান সাবেক এমপি মোজাহার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশে। সেখানে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ট্যাগ: ছাত্রদল
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9