কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু

২৩ জুন ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৭:১৯ PM
নজরুল কলেজ শাখা ছাত্রদল নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম

নজরুল কলেজ শাখা ছাত্রদল নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় কলেজ অডিটরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিমের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া নবীনদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায়। যেখানে সব দল মতের মানুষ থাকবে এবং শিক্ষার্থীরাই বেছে নিবে কোন মতের মানুষ, কোন মতের সংগঠন সবচেয়ে ভালো তারাই তাদের সঙ্গে থাকবে। ছাত্রদল গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য সমস্ত দল মতের মানুষকে নিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য উদার আহ্বান জানাই।

সভাপতির বক্তব্যে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম নতুনদের ছাত্রদলের পতাকাতলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন, যা এ দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সাম্যের পক্ষে কথা বলে। অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে রাজনীতি করার পরিবেশ ছিল না, এখন তা সৃষ্টি হয়েছে। যা অসংখ্য মানুষের রক্ত, ত্যাগ ও জীবনের বিনিময়ে অর্জিত।

তিনি আরও বলেন, এখনও কিছু কুচক্রী মহল রয়েছে, যারা উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে।

তিন বছর প্রবাসে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
পড়ার টেবিল রেখে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তের…
  • ১৪ জুলাই ২০২৬
নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
শিবির ছাড়ার পর জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক কায়…
  • ১৪ জুলাই ২০২৬
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষাম…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence