জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্র ফ্রন্টের নতুন কমিটি

৩০ মার্চ ২০১৯, ০৫:১০ PM
আবু কাশেম সভাপতি, শিপন দেবনাথ সম্পাদক

আবু কাশেম সভাপতি, শিপন দেবনাথ সম্পাদক

জয়পুরহাট সরকারি কলেজে আবু কাশেমকে সভাপতি, শিপন দেবনাথকে সাধারণ সম্পাদক এবং সামিয়া আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শনিবার বেলা ১১টায় জেলা বাসদ অফিসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট সরকারি কলেজ শাখার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন উপলক্ষ্যে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট সরকারি কলেজ শাখার প্রাক্তন সভাপতি রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ জেলা শাখার সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সোহরাব হোসেন, ছাত্র ফ্রন্টের জেলা প্রাক্তন সভাপতি উৎপল দেবনাথ সরকার।

সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পূর্বের কমিটিতে যথাক্রমে সদস্য, সাধারণ সম্পাদক ও সদস্যের দায়িত্ব পালন করেন।

যে কারণে জিদানকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন রোনাল্ড…
  • ২৯ জুন ২০২৬
জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবা আনলেন নতুন বউ
  • ২৯ জুন ২০২৬
মরক্কো ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন নেদারল্যান্ডসের তারকা …
  • ২৯ জুন ২০২৬
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • ২৯ জুন ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ২৯ জুন ২০২৬
তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬