কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে ঈদের দিন ‘মধ্যাহ্নভোজ’

০৫ জুন ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০২:৪২ PM
শাখা ছাত্রশিবিরের ফেস্টুন

শাখা ছাত্রশিবিরের ফেস্টুন © সংগৃহীত

কবি নজরুল সরকারি কলেজে ঈদুল আযহার দিন ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীদের জন্য ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’-এর আয়োজন করবে কবি নজরুল কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (৫ জুন) কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকায় অবস্থানরত কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করবে ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখা। ঢাকায় অবস্থানরত কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থী আমন্ত্রিত।’

এ বিষয়ে ছাত্রশিবিরের কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি বায়জিদ মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঈদুল আজহা ত্যাগ, আত্মোৎসর্গ ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এ উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখার পক্ষ থেকে আমরা আয়োজন করেছি এক আন্তরিক মধ্যাহ্নভোজের। উদ্দেশ্য একটাই—এই ঈদ আনন্দকে ভাগ করে নেওয়া আমাদের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘এই আয়োজন কেবল একটি ভোজ নয়, এটি আমাদের হৃদয়ের মিলন, সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক প্রয়াস। ছাত্রশিবির সবসময়ই বিশ্বাস করে, শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের স্থান নয়; এটি একটি পরিবার, একটি মূল্যবোধে গড়ে ওঠা সমাজ, যেখানে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সবাই একসাথে মানবিকতার বন্ধনে আবদ্ধ।’

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9