শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দসহ ১৬ দফা দাবি ছাত্র ফেডারেশনের

০১ জুন ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন

১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন © টিডিসি

শিক্ষা খাতে ২০২৪-২৫ অথবছরে জিডিপির ৪ শতাংশ  বরাদ্দ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। রবিবার (১ জুন) দুপুর ১২ টায় সংগঠনটির সভাপতি মশিউর রহমান খান রিচার্ড এবং সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল এ স্মারকলিপি দেয়। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এটি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান শেষে মশিউর রহমান খান রিচার্ড বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্র মানগত ও কাঠামোগত দিক থেকে অত্যন্ত ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই ভঙ্গুর অবকাঠামো ও শিক্ষার নিম্নমান পরস্পর যুক্ত হয়ে শিক্ষা ও সংস্কৃতিতে ভাঙন আনছে। যার প্রভাব আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন দেখতে পাই; তেমন পাই আর্থসামাজিক প্রেক্ষাপটে। জুলাই গণঅভ্যুত্থান পরিবর্তনের অমিত সম্ভাবনা তৈরি করেছে।

আরও পড়ুন: নেতাকর্মীদের হুমকি দিচ্ছে জামায়াত-শিবির: গণতান্ত্রিক ছাত্র জোট

তিনি বলেন, এই সম্ভাবনাকে যদি আমরা হারিয়ে যেতে না দিতে চাই তবে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার সকলের অগ্রাধিকারে রাখতেই হবে। আর তাই আমাদের শিক্ষার কার্যকর সংস্কার লাগবে কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থার সংস্কারে বর্তমান সরকার কোন উদ্যোগ নেয়নি। আমরা অবিলম্বে শিক্ষা সংস্কারে কমিশন গঠনের জন্য অন্তবর্তী সরকারের কাছে দাবি জানাই।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক ও ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান।

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now