রবিবার থেকে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন রাকিব: ছাত্রদল

৩০ মে ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:০১ AM
রাকিবুল ইসলাম রাকিব

রাকিবুল ইসলাম রাকিব © সংগৃহীত

দু-দিন ধরে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গুঞ্জন উঠেছে, তাকে অব্যাহতি দিয়ে সংগঠনটির সিনিয়র আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে কেন্দ্রীয় সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের দাবি, গুঞ্জনটি সম্পূর্ণ গুজব। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত দু-দিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী রবিবার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। 

আরও পড়ুন:ছাত্রদল সভাপতিকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন, গুজব বললেন সাধারণ সম্পাদক

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

 

ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্রতিশ…
  • ২৩ জুলাই ২০২৬
দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার
  • ২৩ জুলাই ২০২৬
পবিপ্রবি ও ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মা…
  • ২৩ জুলাই ২০২৬
অ্যাসোসিয়েট পদে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ
  • ২৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে নিয়ে রটানো সব গুঞ্জন উড়িয়ে দিলেন আয়ালা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
  • ২৩ জুলাই ২০২৬