ডাকসু নির্বাচন

পরিবহন সংকট ও যানজট নিরসনে কাজ করতে চাই

০৩ মার্চ ২০১৯, ০২:৩২ PM
শামস-ই-নোমান

শামস-ই-নোমান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হলে পরিবহন সংকট ও ক্যাম্পাসে যানজট নিরসনে কাজ করতে চান শামস-ই-নোমান। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদে ছাত্র পরিবহন সম্পাদক পদে নির্বাচন করছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত মুখ শামস-ই-নোমান। সমাজকল্যাণ গবেষণা ইন্সটিটিউটের এমফিলের শিক্ষার্থী শামস-ই-নোমান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য।  তিনি সার্জেন্ট জহুরুল হক হলের সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা ও পাঠচক্র উপ সম্পাদক পদেও ছিলেন এ ছাত্রনেতা। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির ময়মনিংহের বিভাগীয় সমন্বয়কের দয়িত্ব পালন করেন তিনি। 

দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে শামস বলেন, আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে ডাকসু নির্বাচন করছি। পরিবহন সম্পাদক পদে বিজয়ী হলে আমার প্রথম কাজ হবে- শিক্ষার্থীদের পরিবহন সমস্যার সমাধান করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজারের অধিক অনাবাসিক শিক্ষার্থী রয়েছে। নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে এসব শিক্ষার্থীদের একমাত্র ভরসা ঐতিহ্যবাহী লালবাস। বর্তমানে বিভিন্ন রুটে যে কয়েকটি বাস চালু রয়েছে তা শিক্ষার্থী সংখ্যার তুলনায় খুবই অপ্রতুল। সংকট থাকা সত্ত্বেও কয়েকটি বাস অকেজো হয়ে পড়ে গ্যারেজে। অধিকন্তু কর্তৃপক্ষের উদাসীনতা, কর্মকর্তা-কর্মচারীদর দুর্নীতি ও বাস চালকের ফাঁকিবাজির কারণে যানবাহন ফি দিয়েও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থী। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বাসের অভাবে বেশ ঝুঁকি নিয়ে অনেকটা বাদুর ঝোলা হয়ে বিশ্ববিদ্যালয়ের আসা-যাওয়া করে শিক্ষার্থীরা। 

নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কী কী কাজ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে যে সমস্যাগুলোর উপর বেশি গুরুত্ব দিব তা হলো- বাস সংখ্যা বৃদ্ধি, ক্যাম্পাসের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের সময়মত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিতকরণ, ক্যাম্পাসের যানজট নিরসন, স্টিকারবিহীন যান চলাচল বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ- এ সমস্যাগুলো সমাধানই হবে আমার কার্যক্রমের মূল লক্ষ্য। পাশাপাশি ক্যাম্পাসে রিক্সা ভাড়া নির্ধারণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার লক্ষ্যে কাজ করব। 

ট্যাগ: ডাকসু
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬