কুয়েট পরিস্থিতি নিয়ে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন আজ 

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
ছাত্রদল

ছাত্রদল © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছাত্রদল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকাল ৪ টায় ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসসির সাংবাদিক সমিতির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে ছাত্রদল। এতে উপস্থিত হয়ে কুয়েট পরিস্থিতি তুলে ধরবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। ছাত্রদলের একাধিক নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগ: ছাত্রদল
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬