সারজিস আলম আহত

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ার) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা নেন তিনি। 

আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের  পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাবির হোসেন বলেন, সমন্বয়ক সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার বাম চোখের পাশে সামন্য কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তাকে ক্ষত জায়গায় একটি সেলাই দেওয়া হয়েছে। তবে তার চোখ, মাথায় কোন সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬