শিবিরের কাউন্সিল ছিল পাতানো, কারা নেতৃত্বে যাবে সেটি ছিল পূর্বনির্ধারিত: ছাত্রদল সম্পাদক

০১ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM

© সংগৃহীত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাউন্সিল ‘পাতানো এবং নাটকপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, শিবিরের কাউন্সিল ছিল পাতানো। কাউন্সিলে কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।

আজ বুধবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাছির।

ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, আপনারা দেখেছেন, তাদের (শিবির) এক ধরনের রাজনীতি, যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি নির্বাচিত এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল মনোনীত হন।

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬