পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

০১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিয়ে ছাত্রদলের মারামারি। বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিয়ে ছাত্রদলের মারামারি। বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাবনার গোপালপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসেন।

র‍্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতারা বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দিগবিদিক ছোটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন: রাবিতে স্মার্ট আইডি কার্ডে করণীয় নির্ধারণে কমিটি গঠন

মারামারিতে জড়িয়ে পড়া দুই গ্রুপই একপর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। মারামারির কারণ ও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ওই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারিনি। কারা কি নিয়ে মারামারি করল আমরা খোঁজখবর নিচ্ছি। খবর পেলে আপনাকে জানাব।’

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছেন।’

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬