আজ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

০১ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
জাতীয়তাবাদী ছাত্রদল লোগো

জাতীয়তাবাদী ছাত্রদল লোগো © সংগৃহীত

আজ, ১ জানুয়ারি, জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল রাজনৈতিক আন্দোলনে ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে এই সংগঠনটিকে। সর্বশেষ জুলাই ২০২৪-এর গণ–অভ্যুত্থানে বর্তমান কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিল ছাত্রদল। এ সময় স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে প্রাণ হারান অনেক নেতাকর্মী।

গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানিয়েছে ছাত্রদল।

বিবৃতিতে বলা হয়েছে, বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দুপুর ২টায় একই স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবার পদত্যাগ করলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক
  • ১২ জুন ২০২৬
এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড
  • ১১ জুন ২০২৬
খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  • ১১ জুন ২০২৬
আদ-দ্বীন মেডিকেল কলেজের ৪০০-৫০০ শিক্ষার্থী কোথায় যাবে?
  • ১১ জুন ২০২৬
অনলাইনে এসএসসি পড়ুয়া ছাত্রীর সঙ্গে পরিচয়, বিয়ে করতে এসে বয়স…
  • ১১ জুন ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • ১১ জুন ২০২৬
×