‘আখতার মাদ্রাসায় পড়েছে, ওর ব্যাকগ্রাউন্ড ঝামেলা আছে’

৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
আখতার হোসেন

আখতার হোসেন © টিডিসি ফটো

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাকেব সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেছেন, ‘২০১৮ সালে ঢাবির খ-ইউনিটের প্রশ্নফাঁসের ঘটনায় যখন অনশনে বসেছিলাম, তখন ঢাবি কর্তৃপক্ষ বলেছে আখতার মাদ্রাসায় পড়েছে, ওর ব্যাকগ্রাউন্ড ঝামেলা আছে— এই কথা বলার মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যেকোন ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করবার নীল নকশা পরিকল্পনা আওয়ামী সরকারের ছিল।’

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ২০১৯ সালে বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয়। তাকে হত্যা করে শিবির বলে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন। কিন্তু আমরা বলেছিলাম শিবির করুক আর যাই করুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং রাজপথে নেমেছিলাম। 

তিনি আরও বলেন, শিবির নাম দিয়ে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি চালু করেছিল। ছাত্রশিবির ও অন্য ছাত্র সংগঠনগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আওয়াজ তা আরও জোরালো হবে। 

জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬