ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম

৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
নুরুল ইসলাম সাদ্দাম

নুরুল ইসলাম সাদ্দাম © টিডিসি সম্পাদিত

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম। এ ছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ প্রায় ১৪ বছর পর সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের জনশক্তিরা সরাসরি অংশ নিয়েছেন।

এর আগে, গত ২৯ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম সাদ্দাম।

এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৫ অক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬