৩১ ডিসেম্বর নিয়ে নাগরিক কমিটি— ‘আমাদের সিদ্ধান্ত দ্রুতই জানাচ্ছি’

৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
জাতীয় নাগরিক কমিটি লোগো

জাতীয় নাগরিক কমিটি লোগো © সংগৃহীত

আগামীকাল ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দিন বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবে তারা।

তবে অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়েছে। কেউ কেউ দাবি করছেন, প্রোগ্রামটি বাতিল হতে পারে। এ প্রসঙ্গে সোমবার রাত ১০টা ৫ মিনিটে জাতীয় নাগরিক কমিটির নিজস্ব ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।

স্ট্যাটসে বলা হয়, ‘আমরা আমাদের সিদ্ধান্ত দ্রুতই জানাচ্ছি’। যদিও এর আগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক স্ট্যাটাসে বলেন, ‘প্রোগ্রাম স্থগিতের সিদ্ধান্ত হয়নি।’

জানা যায়, জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে অন্তত দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬