নিয়োগ বাণিজ্য নিয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © ফাইল ফটো

নিয়োগ বাণিজ্যসহ নিজের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার দিবাগত (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিযোগের ব্যাখ্যা দেন তিনি।

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যেকোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায় তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন।

ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।

ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬