বিজয় দিবসে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের র‍্যালি-পতাকা মিছিল 

১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
র‍্যালি ও পতাকা মিছিল

র‍্যালি ও পতাকা মিছিল © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালি ও পতাকা মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ র‍্যালি ও পতাকা মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব-বাংলাদেশ (এআইইউবি) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) নেতাকর্মীদের বিজয় উদযাপনের এ আয়োজনে শামিল হন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধার স্মারক ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬