বিজয় দিবসের রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র পোড়ালেন সমন্বয়ক

১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
আমন্ত্রণপত্র পোড়ানোর দৃশ্য

আমন্ত্রণপত্র পোড়ানোর দৃশ্য © সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করে তা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নিরব। সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, নিরব আমন্ত্রণপত্রটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলছেন।

আমন্ত্রণপত্র পোড়ানোর সময় সমন্বয়ক নিরব ভিডিওতে বলেন, খুনি হাসিনার ফ্যাসিস্ট দালাল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর হাতে এখনও আমাদের ভাইদের রক্ত লেগে আছে। যার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে তার পাঠানো দাওয়াত প্রত্যাখ্যান করলাম।

এর আগে আরেক পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যানের ঘোষণা দেন সমন্বয়ক ইব্রাহিম নিরব। ওই পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।’

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬