সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ছাত্রদলের

১৭ নভেম্বর ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মো: নিজাম উদ্দিন

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মো: নিজাম উদ্দিন © সংগৃহীত

সিরাজগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার (১৭ নভেম্বর) উল্লাপাড়া এবং সলঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জানা গেছে, দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি এবং নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, সলঙ্গা ডিগ্রি কলেজ এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে কেন্দ্রীয় ছাত্রদল। মতবিনিময়ে বক্তারা আগামী দিনে রাষ্ট্র মেরামতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। তরুণরাও আগামী দিনে পরিচ্ছন্ন রাজনীতির দাবী জানান। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত টিম লিডার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন। 

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ সহ জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৩৮ টি মাঠে কাজ করছে। এই কার্যক্রমের অংশ হিসাবেই সিরাজগঞ্জের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬