নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ-মিছিলের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১১ নভেম্বর ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত

ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে আজ বিকেল ৪টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।  

ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজ বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুটি প্রোগ্রাম হওয়ায় আমরা সকলে মিলে বিকেল ৪টায় একসঙ্গে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি। বিকেল ৩টার পরিবর্তে বিকেল ৪টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত গতকাল রবিবার নতুন তিন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে  শপথ গ্রহণ করেন। তারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬