ঢাকা কলেজে ড্রেন পরিষ্কার ও মশা নিধন স্প্রে কর্মসূচি ছাত্রদলের

০৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM

© সংগৃহীত

বর্তমানে দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এ অবস্থায় ঢাকা কলেজের আবাসিক হলগুলোতে এই রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। 

এর ফলে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ায় কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রাবাসের ড্রেন পরিষ্কার, মশা নিধন স্প্রে ও ব্লিচিং পাউডার ছিটানো কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা কলেজ ছাত্রদলের নেতারা এই কর্মসূচি পালন করেন। 

কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের খন্দকারের নেতৃত্বে এতে আর অংশগ্রহণ করেন কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, আব্দুল গাফফার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মো. আবু নাঈম সহ কলেজ ও হল ইউনিটের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত  ছিলেন।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬