কাওরান বাজারে ড্রেন পরিষ্কার ও মশা নিধন স্প্রে কর্মসূচি ছাত্রদলের

০২ নভেম্বর ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
মশা নিধন স্প্রে কর্মসূচি ছাত্রদলের

মশা নিধন স্প্রে কর্মসূচি ছাত্রদলের © সংগৃহীত

বর্তমানে দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর কাওরান বাজারে ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। আজ শনিবার (২ নভেম্বর) ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ আল নোমান, ফয়সাল আবীর ফিরোজ, আশরাফুল ইসলাম, শরীফুল ইসলাম মুসা, আব্দুর রাজ্জাক রাজু, আরিফুল ইসলাম মহিন, রাশেদ হক রোমান, মাসুদ সরকার মাসুম, বিল্লাল হোসেন, আরিফুল ইসলাম নিলয়, ফারহান আহমেদ রাজন, সালমান আহমেদ, জহির আহমেদ, সফিকুর রহমান, ফিরোজ আলম বাদল, সাব্বির আজাদ, আব্দুলাহ নোমান, সাব্বির হোসেন, তৌসিফ মাহাবুব।

এ ছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা আব্দুল খালেক বিশ্বাস, মোরসালিন হোসেন, আবু রায়হান, রোহান আহমেদ রবিন, বনানী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুর রহমান, সহসভাপতি মো. মনিরুল ইসলাম, সদস্য মো. ফয়সাল গাজী, মো. মারুফ ইসলাম, নাইম বিল্লাহ, মো. ফয়সাল, ভাটারা থানা ছাত্রদল নেতা মো. আল আমিন, উত্তরা পশ্চিম থানা ছাত্রদল নেতা সাইদ লিটুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬