জবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

২৫ অক্টোবর ২০২৪, ১১:৫১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
জবি ও ছাত্রশিবির

জবি ও ছাত্রশিবির © লোগো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মো. ইকবাল হোসেন শিকদার এবং সেক্রেটারি হিসেবে মো. আসাদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজে কমিটির ঘোষণা দেওয়া হয়।

অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক পদে নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক পদে মো. শাওন সরদার ও দাওয়াহ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। 

এছাড়াও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মাঈন উদ্দিন, স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক পদে শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে মোহাম্মদ জাহেদ ও আইন সম্পাদক পদে মো. সোহাগ আহমেদ দায়িত্ব পেয়েছেন। 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে প্রকাশ্যে আসেন ইকবাল হোসেন শিকদার ও আসাদুল ইসলাম এবং ওই দিনই প্রচার সম্পাদক হিসেবে প্রকাশিত হয় মো. ইব্রাহিম আলীর নাম। বিশ্ববিদ্যালয় ২০১৫ -১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের (১১ ব্যাচের) শিক্ষার্থী ইকবাল হোসেন শিকদার, আগে তিনি বিভাগে সাফওয়ান ডাকনামে পরিচিত ছিলেন। 

সেক্রেটারি আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২ ব্যাচের) শিক্ষার্থী। আর প্রচার সম্পাদক ইব্রাহিম আলী রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচের) শিক্ষার্থী।

জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি
  • ১২ জুন ২০২৬
গাইবান্ধায় গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে আটক ৬
  • ১২ জুন ২০২৬
স্ত্রী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ১২ জুন ২০২৬
বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ শীর্ষক কৌশলগত…
  • ১২ জুন ২০২৬
জাবি শিক্ষার্থীকে বস্ত্রহীন করে দেওয়ানো হলো ‘জয় বাংলা’ স্ল…
  • ১২ জুন ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন দুই উপ-উপাচার্যের দা…
  • ১২ জুন ২০২৬
×