১০ দিন ধরে নিখোঁজ ছাত্রনেতা স্নিগ্ধ, সন্ধান দাবি ছাত্রদলের

১৭ অক্টোবর ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

গত ১০ দিন ধরে নিখোঁজ ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রদল আবু সালেহ স্নিগ্ধের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অবিলম্বে আবু সালেহ স্নিগ্ধের সন্ধান দাবি করেছেন।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ছাত্রনেতা আবু সালেহ স্নিগ্ধ ১০ দিন ধরে নিখোঁজ। গত ৬ অক্টোবর স্নিগ্ধ তাদের আদাবরস্থ বাসা থেকে বের হয়ে অদ্যাবধি আর বাসায় ফিরে আসেনি।

বিবৃতিতে আরও বলা হয়, আবু সালেহ স্নিগ্ধের মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে ৭ অক্টোবর আদাবর থানায় সাধারণ ডায়েরি করা হলেও অদ্যাবধি পুলিশও তার কোন সন্ধান দিতে পারেনি। অথচ বিষয়টি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬