পূজামণ্ডপে ইসলামী গান: তদন্ত ও দোষীদের শাস্তি চাইলো শিবির

১০ অক্টোবর ২০২৪, ১১:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিবির

শিবির © ফাইল ফটো

চট্রগ্রামে পূজামণ্ডপে গান গাওয়ার বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। একই সাথে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারও চেয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এই ঘটনার সাথে অনেকেই ছাত্রশিবিরকে জড়িয়ে সোস্যাল মিডিয়ায় লিখছেন। আমি দায় নিয়ে বলছি, এর সাথে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

জাহিদুল ইসলাম বলেন, শিবির কারও ধর্মীয় অনূভুতিতে আঘাত করে এমন কাজকে কখনোই সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 

তিনি জানান ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসুক। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। 

ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আরও বলেন,  সত্যতা যাচাই না করেই যারা বিভিন্ন সময়ে শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়, তারা একটা সময় গিয়ে নিজেদের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হবেন। এ ধরণের কাজ থেকে ভবিষ্যতে বিরত থাকার অনুরোধ করছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্টগ্রামের একটি পূজা মণ্ডপের মঞ্চে দাঁড়িয়ে ইসলামি সঙ্গীত পরিবেশন করছেন একদল শিল্পী। আর সামনের চেয়ারে বসে শ্রোতারা সেটি উপভোগ করছেন। ৫১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে। 

ট্যাগ: জাতীয়
‘নির্বাচনের পরে তোরা এখনও হলে থাকিস’ মন্তব্য করে হামলা চালা…
  • ০৩ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর চিন্তা সরকারের
  • ০৩ মার্চ ২০২৬
২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার পুনঃমূল্যায়নে…
  • ০৩ মার্চ ২০২৬
রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ছাত্রকে দেখানো হলো ছাত্রী, ভোগ…
  • ০৩ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কবে, যা বলছে ইএমআইএস…
  • ০৩ মার্চ ২০২৬
মন্ত্রণালয়ে এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্…
  • ০৩ মার্চ ২০২৬