এবার জানা গেল রাবি শিবির সেক্রেটারির নাম

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
মো. মোস্তাকুর রহমান জাহিদ

মো. মোস্তাকুর রহমান জাহিদ © ফাইল ফটো

সভাপতির পরিচয় প্রকাশের সপ্তাহ পর এবার সামনে এল ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির পরিচয়। তার নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ। আজ সোমবার বিকেলে মো. নায়েম বিল্লাহ নামের শিবিরের এক নেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবিরের এই নেতার মাধ্যমে জানা যায়, মোস্তাকুর রহমান জাহিদ রাবির এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। 

আরও জানা যায়, শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাসা নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক।

সীমান্তের শূন্য রেখায় রাত কাটাচ্ছেন দেড় বছরের শিশুসহ ১২ জন
  • ১৩ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্দুক হামলায় নিহত ১, আহত ১১
  • ১৩ জুন ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১৩ জুন ২০২৬
ফের দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়ল ফেনী 
  • ১২ জুন ২০২৬
বিএসএফের ‍গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ১২ জুন ২০২৬
মাদক-সন্ত্রাসে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুন…
  • ১২ জুন ২০২৬
×