ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা © দফতর

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশনায়ক তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশগ্রহণ করেছেন। কারো ভূমিকা খাটো করা যাবে না। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাঈদসহ নিহত শহীদদেরকে। সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত  ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশিদের ঐক্যই পারবে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ প্রায় সকল সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ, সহ সাংগঠনিক, সম্পাদকমণ্ডলী উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬