ঢাবি সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলার নিন্দা ছাত্র ইউনিয়নের

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়াসহ সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। 

বিবৃতিতে তারা জানান, স্বৈরাচারী সরকারের পতন হলেও ব্যবস্থার কোন পরিবর্তন হয়নি। তারই প্রতিফলন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়াসহ সাংবাদিকদের উপর চাঁদাবাজদের হামলা। 

বিবৃতিতে আরও জানান, চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে যদি গণমাধ্যমকর্মীরা আহত হন তবে তা অত্যন্ত লজ্জার। আমরা দ্রুত সময়ের ভেতরে হামলাকারী সন্ত্রাসীদের আটক করে বিচারের মুখোমুখি করার দাবি জানাই। এ বিষয়ে কালক্ষেপণ করা সচেতন ছাত্র-জনতা মেনে নিবে না।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার বঙ্গবাজারে কাপড় কিনতে গিয়ে সিন্ডিকেটের চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়াসহ সাংবাদিকদের উপর স্থানীয় কাউন্সিলর চামেলির অনুসারীরা হামলা করেছে এমন তথ্য গণমাধ্যমসূত্রে জানা গেছে। পরবর্তীতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬