কোটা সংস্কারের দাবিতে শাপলা চত্বর অবরোধ নটর ডেম কলেজের শিক্ষার্থীদের

১৬ জুলাই ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
শাপলা চত্বর মোড় অবরোধ

শাপলা চত্বর মোড় অবরোধ © সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মতিঝিলে শাপলা চত্বর মোড়ে অবস্থান নিয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে নটর ডেম কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, পরে মিছিলটি শাপলা চত্বর মোড় অবরোধ করেন। এতে অচল হয়ে পড়েছে মতিঝিল এলাকা।

দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। এ সময় “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না” সহ কোটা সংস্কারের দাবিতে অন্যান্য স্লোগান দিতে থাকেন।

সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সহিংস হামলার প্রতিবাদে দুপুরে এ অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

এদিকে সকাল থেকে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীরা, কুড়িলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে। ফলে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950