ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরালের পর কমিটি বিলুপ্ত ঘোষণা

১৭ এপ্রিল ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
মিনহাজুল আবেদীন মিঠু

মিনহাজুল আবেদীন মিঠু © সংগৃহীত

বরগুনা জেলার তালতলীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। গত শুক্রবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টক অব দ্য টাউনে পরিণত হয়। এ ঘটনার পর মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ওই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ভাইরাল হওয়া এক মিনিট চার সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, মিঠু ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। জানা গেছে, এর আগেও উপজেলার কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে ওই নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে উল্লেখ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

অপরদিকে ওই নারীর বিরুদ্ধে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া থানায় ১২ এপ্রিল পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর সাক্ষী ছিলেন ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মিঠু।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনের দায়িত্বশীল পদে থেকে কীভাবে এমন ঘৃণিত কাজ করতে পারে তা আমাদের বোধগম্য নয়।’ দলের ভাবমূর্তি রক্ষায় দ্রুত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মিঠুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদলের ওয়ার্ড সভাপ…
  • ০৭ আগস্ট ২০২৬