ছাত্রলীগ নেতা আমির হামজার উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

১৭ মার্চ ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ছাত্রলীগ নেতা আমির হামজার নেতৃত্বে ইফতার বিতরণ

ছাত্রলীগ নেতা আমির হামজার নেতৃত্বে ইফতার বিতরণ © সংগৃহীত

পবিত্র রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে অসহায়-দুঃস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজা। ইফতার কর্মসূচি শিক্ষার্থীসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।

গত মঙ্গলবার (১২ মার্চ) থেকে পলাশীর মোড়ে ছাত্রলীগ নেতা আমির হামজার নেতৃত্বে এই মাসব্যাপী অসহায়-দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।

প্রথম ইফতারে প্রায় পাঁচ শতাধিক অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার দেওয়া হচ্ছে বক্সে করে, ফলে কেউ বসে খেতে সাচ্ছন্দ্যবোধ না করলে চাইলে সাথে নিয়েও যেতে পারছেন।

এ বিষয়ে ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজা বলেন, করোনা পরবর্তী বৈশ্বিক অস্থিরতা, দ্রব্যমূল্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধিতে মানুষ যেখানে দিশেহারা অবস্থায় রয়েছে, সেখানে ছাত্রলীগের একজন খুদ্র কর্মী হিসেবে আমি এক বেলা ইফতার নিয়ে মাসব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে অসহায়দের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। আমি সেই নির্দেশনার প্রতিপালন করছি।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬