ঢাবি ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমান ‘নিখোঁজ’

০৫ নভেম্বর ২০২৩, ১০:৪৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
মো. আমানউল্লাহ আমান

মো. আমানউল্লাহ আমান © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হয়েছেন মো. আমানউল্লাহ আমান নিখোঁজ রয়েছেন। আজ রবিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালী থেকে তাকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ শাখা ছাত্রদল ও বিএনপির মিডিয়া সেলের।

রাত রাতে ১০টার দিকে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বিকেলে রাজধানী থেকে মো. আমানউল্লাহ আমান ‘ডিবি পুলিশ’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এ ধরনের একটি মেসেজ পেয়েছি। তবে তার আটকের ব্যাপারে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোনো মন্তব্য করেনি।

এর আগে, রাত ৮টার পর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানকে রবিবার, নভেম্বর ৫, ২০২৩, বিকেল ৪টায় রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬