একসঙ্গে পদত্যাগ করলেন ছাত্রলীগের ২৯ নেতা

৩০ আগস্ট ২০২৩, ০৫:০২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © লোগো

রাজধানীর লালবাগ থানা ছাত্রলীগের ২৯ জন নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে। বুধবার (৩০ আগস্ট) অব্যাহতিপত্রের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা।

লালবাগ থানার সভাপতি শাহ আলম সুমনকে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকার অভিযোগ এনে পদ থেকে অব্যাহতি প্রদান করে চকবাজার থানার সাবেক সাংগঠনিক সম্পাদক শুভ্র দাসকে সভাপতি করায় তারা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই লালবাগ থানা ছাত্রলীগের ২৯ জন নেতা একই দিনে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বেচ্ছায় অব্যাহতি নেয়া ছাত্রলীগ নেতা সুমনকে সভাপতি থেকে সরিয়ে চকবাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্র দাসকে সভাপতি বানানোকে গঠনতন্ত্রে ব্যত্যয় উল্লেখ করে পদত্যাগ করেন তারা।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন- লালবাগ থানা ছাত্রলীগের সহসভাপতি অনুভব আহমেদ, রাকিব খান, জাকির হোসেন, আশরাফ মিয়া, দীপু চন্দ্র দাস, জোনায়েদ রহমান সীমান্ত, ফারদিন হোসেন রিফাত, মো. শুভ, মো. সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন, কামরুজ্জামান শুভ, সাংগঠনিক সম্পাদক আরমান সাদিক, গোলাম মোরশেদ লামীম, রিফাত আহমেদ শুভ, মহিউদ্দিন রাফি, মো. নিলয়, আরশ হোসেন শাকিল, তথ্য ও গবেষণা সম্পাদক শিহাব উদ্দীন রা-আদ, সমাজসেবা সম্পাদক সামিউল সাদী, ধর্ম সম্পাদক মাহবুব হোসেন রিফাত, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. সামির, প্রচার সম্পাদক আফতাব আলম আবির, উপবিজ্ঞান সম্পাদক নিবিড় আহমেদ মাসুম, উপক্রীড়া সম্পাদক ওরনয় আহমেদ রনি, উপদপ্তর সম্পাদক ফারদিন আরিয়ান, উপসংস্কৃতি সম্পাদক ফাহিম রহমান রুদ্র, সহসম্পাদক আমীর হামজা প্রমুখ। 

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসে সম্মেলন ছাড়াই লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি পদে শাহ আলম সুমন ও সাধারণ সম্পাদক পদে সুজন আহমেদ ফয়সালসহ ১২ সদস্যের কমিটি প্রদান করা হয়। সে বছরের ডিসেম্বরে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। গত ২৫ জুলাই কমিটির সভাপতি সুমনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পদ থেকে অব্যাহতি দেন মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু।

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগে সিলেবাসে আসছে বড় পরিবর্তন, পরীক্ষা তিন ধা…
  • ০৮ নভেম্বর ২০২৬
অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950